মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ও মানুষ তোমায় করছে পাগল বেশ্যা এক নারী

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ষোলঃ 
ও মানুষ তোমায় করছে পাগল বেশ্যা এক নারী

ও মানুষ তুমি বদ্ধ পাগল, দুনিয়ার প্রেমে পড়ি,
নগ্ন নারীর অঙ্গের টানে, বেহুশ দৌঁড়া দৌঁড়ি।

স্বদেশে যাও, বিদেশে যাও, নাইরে তোমার হুশ,
বিবেক বুদ্ধি সবি হারাও, সেই রমণীর দোষ।

কুহকিনীর কি জাদু রাখে, মন্ত্রমুগ্ধ করি,
আগুন দেখে পতঙ্গ মন, ঝাঁপ দিয়ে যায় মরি।

দুনিয়ার মানুষ বদ্ধ পাগল, দুনিয়ার প্রেমে পড়ি,
নগ্ন নারীর অঙ্গের টানে, বেহুশ দৌঁড়া দৌঁড়ি।

মায়াবিনীর মায়াজালে বন্দি হইয়া রে,
ফেসে রয় আজীবন, মানুষ সংসারে।।

ইসফাক কুরেশি যাবে ছাড়ি, দুনিয়া সুন্দরী,
টুনকো মায়ার, সোনার সংসার, নকল গাড়ি বাড়ি।

ও মানুষ তুমি বদ্ধ পাগল, দুনিয়ার প্রেমে পড়ি,
নগ্ন নারীর অঙ্গের টানে, বেহুশ দৌঁড়া দৌঁড়ি।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন