মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ও মানুষ, বন্দী তুমি দুনিয়ার মায়াজালে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত পনেরঃ 
ও মানুষ, বন্দি তুমি দুনিয়ার মায়াজালে

ও বন্ধু তুমি বন্দি হলে দুনিয়ার মায়াজালে,
কিসের তালাস করো তুমি নশ্বর জীবনকালে।
জীবনভেলা অকূল গাঙ্গে হুজুগে ভাসালে।
নফসের কৃতদাসে তুমি পরিনত হলে,
শয়তান বাঁধিলো বাসা মনবৃক্ষ ডালে।

কোথায় গেল ঈমান-আমান কোথায় পরকাল,
আল্লার প্রতিনিধি তুমি না করিলা খেয়াল,
নফসের কৃতদাসে তুমি পরিনত হলে,
শয়তান বাঁধিলো বাসা মনবৃক্ষ ডালে।

আল্লার সেরা সৃষ্টি তুমি জন্মে গেলে ভূলে,
রংমহলে ফূর্তির নেশায় ব্যস্ত হয়ে রলে।
নফসের কৃতদাসে তুমি পরিনত হলে,
শয়তান বাঁধিলো বাসা মনবৃক্ষ ডালে।

ইসফাক কুরেশি বলেরে বন্ধু দুনিয়ার মায়াজালে,
ক্ষণিক সুখের মিছে মায়ায় কেনবা জড়ালে।
নফসের কৃতদাসে তুমি পরিনত হলে,
শয়তান বাঁধিলো বাসা মনবৃক্ষ ডালে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন