পরজনমে যাবো আমি আল্লাহর দরবার
একদিন আল্লাহ যেতে হবে তোমারই দরবার,
তোমার হুকুমে চলে বিশ্ব পারাবার।
বড় ভয়ে আছি দয়াল পুঁজি নাই আমার,
ভরসায় রইলাম বিঁধি, তোমার দয়ামায়ার।
বড় ভয়ে আছি দয়াল পুঁজি নাই আমার,
ভরসায় রইলাম বিঁধি, তোমার দয়ামায়ার।
মাথার উপর রবে
সূর্য, বসবে আদালত,
লাখে লাখে বন্দি হাজির, নাইরে বাঁচার পথ,
হাকিম তোমার ভয়ে কান্দে, পরান বারে বার।
ভরসায় রইলাম বিঁধি, তোমার দয়ামায়ার।
নফসি নফসি জিকির হবে, নিরাবরণ গায়,
না জানি কোন
দণ্ড হবে, কি যে হবে রায়,
ভয়ে ভয়ে লক্ষ আত্মা, কান্দে ঝারে ঝার।
বিশ্বপতির বিচারসভায় একদিন যেতে হবে,
দন্ড ভয়ে ইসফাক কুরেশির মন কান্দে ভবে,
জান্নাত না জাহান্নাম হবে, বাসস্থান আমার।
ভরসায় রইলাম বিঁধি, তোমার দয়ামায়ার।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন