মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

সময় তখন হারিয়ে যাবে দূরের ঠিকানায়

ধানমন্ডি বাসার ছাদবাগানে কবি লেখক ব্যাংকার ও ব্লগার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
একশত উনিশঃ 
সময় যখন হারিয়ে যাবে দূরের ঠিকানায়
১
সময় যখন হারিয়ে যাবে দূরের ঠিকানায়,
তুমি তখন হারিয়ে যাবে গহিন কবরগায়,
লোকজনেরা ভুলে যাবে, তোমার নামটি হায়॥
২
বলবে না কেউ, কোথায় ঘুমে আছে চারণ কবি,
বিস্মৃতির অতল তলে, নিখোঁজ হবে ছবি॥
৩
সবুজ ঘাসের আস্তরণে, ঢাকবে সমাধি,
বইবে পাশে হাজার বছর, বুড়িভরা নদী॥
৪
ঝোঁপঝাড়ে বৃক্ষশাখে গাইবে হাজার পাখি,
ঝিঁ ঝিঁ পোকার সুরে সুরে জ্বলবে জোনাকি॥
৫
ইসফাক কুরায়শী, মিশে যাবে, মাজননীর গায়,
চুকে যাবে, এই দুনিয়ায় আসা যাওয়ার দ্বায়॥

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন