খোঁজে বেড়াও তুমি তারে দমের ঘরে রাখি
কার তালাশে এত ব্যস্ত মাতাল মাতাল থাকি,
কার তালাশে এত ব্যস্ত মাতাল মাতাল থাকি,
জৈবখাঁচায় পাইনা তারে বৃথা সন্ধান করি,
জিনম কোডে করে বাস যাবজ্জীবন ধরি।
রক্তলাল হৃদমেশিনে থাকে উড়াল পাখি,
কোষে কোষে করে বাস ধপ ধপা ধপ ডাকি।
কায়ার মাঝে ছায়া আমার দমের ঘরে রাখি।
রাজ হুকুমে উড়াল দিবে যেদিন খাঁচার পাখি,
ইসফাক কুরেশী সেদিন ছায়ার হবে মুখোমুখি।
কার সন্ধানে এত ব্যস্ত মাতাল মাতাল থাকি,
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন