একশত তিয়াত্তুরঃ
প্রভু এক আজব খেলা জুড়িলা
আল্লা তুমি সেরা শিল্পী,
বড় মজার খেলা জুড়িলায়।
আজব খেলার মাঝে দয়াল মানুষ সৃজিলায়।
নরনারীর মিলন প্রভূ ঘটাও মধুবেলায়।
কোটি কোটি ব্যাঙ্গাচি দৌড়ে,
ম্যারাথন জেতায়।
সেরাটারে জয়ী করো,
অন্যরা মরে রাস্তায়।
ইসফাক কুরায়শী পঞ্চমুখ বিধি,
তোমার প্রশংসায়।
নয় মাস দশদিন ছিলাম দয়াল,
তোমার লীলাখেলায়।
ও আল্লাহ আজীবন রাখিও মরে,
তোমার শোকরিয়ায়।
এক্স ক্রমোজম ওয়াই ক্রমোজম,
শুক্রানু সাজায়।
এক্স নারী ওয়াই নর বানাও সূচনায়,
শুক্রানু ডিম্বানু মিলে সৃষ্টি তেইশ জোড়ায়।
রক্তপিন্ড হয়ে জাইগোট থাকে চল্লিশ দিন,
মাংসপিন্ড হতে
লাগে আর ততদিন,
আশিদিন পার হয় গো দয়াল তোমার মহিমায়।
তোমার প্রশংসায়।
নয় মাস দশদিন ছিলাম দয়াল,
তোমার লীলাখেলায়,
ও আল্লাহ আজীবন রাখিও মরে,
তোমার শোকরিয়ায়।
হস্তপদ
চক্ষুকর্ণ আপাদমস্তক সৃজন করিয়া,
রুহ হলো তোমার আদেশ দাও সঞ্চারিয়া,
নাভী পথে খাবার পাঠাও অসীম দয়ামায়ায়।
মাতৃঅঙ্গ হতে আসে পুষ্টি জল ও বায়ু,
জীবানুহীন নিজমুত্রে বয়ে যায় রে আয়ু,
আল্লার কুদরতি দেখে ভাসি প্রশংসায়।
ইসফাক কুরায়শী পঞ্চমুখ বিধি,
তোমার প্রশংসায়।
নয় মাস দশদিন ছিলাম দয়াল,
তোমার লীলাখেলায়।
ও আল্লাহ আজীবন রাখিও মরে,
তোমার শোকরিয়ায়।
প্রথম রেকর্ডিংদ্বিতীয় রেকর্ডিং
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন