একবার বিদায় নেবেরে তুই লালগোলাপ মন
অন্ধকার পর্দা এসে ঢাকিবে নয়ন,
এপার ওপার মাঝে রবেনা বন্ধন॥
নিভে যাবে চন্দ্র সূর্য, যেই নিভে যাবে এজীবন,
কিসের আশা, কিসের বাসা, কিসের এই ভূবন,
মানবসংসার রে মন, নিয়তির খেলা সারাক্ষণ।
এপার ওপার মাঝে রবেনা বন্ধন॥
রূপের মেলা
রঙ্গের খেলা, সাঙ্গ হবে গেলে বেলা।
আকাশে বাতাসে স্বপ্ন, সাজাবে না মেলা।
তুমি সং সেজে এত রঙ্গ কেন, কর রে অবুঝ মন।
এপার ওপার মাঝে রবেনা বন্ধন॥
বাজবে একদিন ছুটির ঘন্টা,
লালগোলাপ এই সরল মনটা,
সরবে ছুট্টি বলে উড়িবে গগন।
বন্ধ
হবে দুই নয়ন, ঘটিবে মরণ,
কার লাগি কার এত ঠেকা, করিবে রোদন।
একবার বিদায় নিবে রে তুই
ইশফাক কুরেশির মন।
অন্ধকার পর্দা এসে ঢাকিবে নয়ন,
এপার ওপার মাঝে রবেনা বন্ধন॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন