মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ জনম আমার

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত বাইশঃ 
তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ জনম আমার

তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ, 
জনম আমার।
কেমনে নীরব থাকি, 
আমি যে সৃষ্টির সেরা সৃজন তোমার।

যেদিন রাখিলাম পদ বুকে দুনিয়ার,
নিরন্তর সাধ জাগে তোমারে জানার।
দুচোখ মেলিয়া দেই দুর-দুরান্তর,
প্রভূর বিচিত্র রূপে ভরে যায় অন্তর,
কলবে নূরের ঝিলিক জ্বলে বার বার।
তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ, 
জনম আমার, জনম আমার।
কেমনে নীরব থাকি, 
আমি যে সৃষ্টির সেরা, সৃজন তোমার।
সৃষ্টির সেরা সৃজন তোমার।

তোমার অনন্য সৃষ্টি জাগায় বিষ্ময়,
দেখলাম সর্বত্র প্রভূ তুমি বিরাজময়,
শাহরগের কাছে তুমি, সাগর দয়ার।
দুচোখ মেলিয়া দেই দুর-দুরান্তর,
প্রভূর বিচিত্র রূপে ভরে যায় অন্তর,
কলবে নূরের ঝিলিক জ্বলে বার বার।
তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ, 
জনম আমার, জনম আমার।
কেমনে নীরব থাকি, 
আমি যে সৃষ্টির সেরা, সৃজন তোমার।
সৃষ্টির সেরা সৃজন তোমার।

আনাল হকের অগ্নিকুন্ডে, 
ইসফাক কুরেশি জ্বলে।
আহমদ হেল্লাজ অন্তরে তার, 
আল্লাহ আল্লাহ বলে।
শূলে চড়ে লভে হেল্লাজ আল্লার দিদার।
তোমার প্রশংসা গীতি গাইতে প্রভূ, 
জনম আমার, জনম আমার,
কেমনে নীরব থাকি, 
আমি যে সৃষ্টির সেরা সৃজন তোমার।
সৃষ্টির সেরা সৃজন তোমার।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন