মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ইসফাক কুরায়শীর কপালে কী লিখা

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একশত তেইশঃ 
ইসফাক কুরায়শীর কপালে কী লেখা

সফাক কুরেশীর কপালে, না জানি কী লেখা,
পেলাম না, পেলাম না বন্ধু, গায়েবের দেখা,
হলোনা, হলোনা, আজও বর্ণমালা শেখা।।

না জানিলাম নিজেরে আমি, না চিনিলাম প্রভূ,
রস ও রঙ্গের নষ্ট গাঙ্গে খাইরে হাবু-ডুবু,
কত প্রশ্ন জাগে মনে, জবাব পাইনা কবু॥

বউ বাচ্চা পায়ে শিকল, সংসার কারাগার,
নজরবন্দি দশা হায়রে, এই ভবে আমার,
অদৃশ্য রিমুটে রোবট, চালায় বারেবার॥

নিয়তির জলেতে সাঁতরাই কুয়ায় পোষা মীন,
ছোট্ট কুয়ায় করি বাস, বয়ে যায় মোর দিন,
বেশি খবর জানিনা রে, আমি অন্তরীণ॥

না দেখিলাম আপনারে, না দেখিলাম প্রভূ,
এই সসীম মনে অসীমাত্মা, জ্বলেন নিভুনিভু,
অন্তর নয়ন মেলে তাঁরে, পাইনারে তবু।।

সফাক কুরেশীর কপালে, না জানি কী লেখা,
পেলাম না, পেলাম না বন্ধু, গায়েবের দেখা,
হলোনা, হলোনা, আজও বর্ণমালা শেখা।।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন