মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

দুনিয়া নয়রে সোনার খনি দুনিয় নয়রে বাড়ী

কবি, লেখক, ব্লগার এবং পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত একুশঃ 
দুনিয়া নয় রে সোনার খনি, দুনিয়া নয় রে বাড়ি

দুনিয়া নয় রে সোনার খনি, দুনিয়া নয় রে বাড়ি,
চিরদিন রইবে ভবে, এই ভাবিয়া, করো দুনিয়াদারী।
ইশফাক কুরেশি তুমি কেন এত অহংকারী, 
এই দুনিয়া পান্থশালা, তোমার কৃষ্ণবিবর বাড়ি।
শূন্যে আদি, শূন্যে অন্ত, 
দুই শূন্যের ফাঁকে হায় রে, 
অস্থায়ী ঘরবাড়ি, অস্থায়ী ঘরবাড়ি।

চুপে চুপে সময় চোরায় আয়ু করে চুরি,
এই দুনিয়ার বাতি নিভে যায়, কিসের বাহাদুরি।
ইশফাক কুরেশি তুমি কেন এত অহংকারী, 
এই দুনিয়া পান্থশালা, তোমার কৃষ্ণবিবর বাড়ি।
শূন্যে আদি, শূন্যে অন্ত, 
দুই শূন্যের ফাঁকে হায় রে,
অস্থায়ী ঘরবাড়ি, অস্থায়ী ঘরবাড়ি।

দুনিয়া দুনিয়া করে করে জীবন দিলে পাড়ি,
এত স্বাধের সোনার দুনিয়া, অকালে যায় ছাড়ি।
ইশফাক কুরেশি তুমি কেন এত অহংকারী, 
এই দুনিয়া পান্থশালা, তোমার কৃষ্ণবিবর বাড়ি।
দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, মায়ার বাড়াবাড়ি,
স্বজন বন্ধু সবাই রবে, তুমি একাই দিবে পারি।
ইশফাক কুরেশি তুমি কেন এত অহংকারী, 
এই দুনিয়া পান্থশালা, তোমার কৃষ্ণবিবর বাড়ি।
শূন্যে আদি, শূন্যে অন্ত, 
দুই শূন্যের ফাঁকে হায় রে,
অস্থায়ী ঘরবাড়ি, অস্থায়ী ঘরবাড়ি।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২ সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন