বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

এই জগতের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
দুইশত পাঁচঃ 
এই জগতের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ,
এই দেহাসনে বসে বিধি, ঢালিতেছ, দয়া মায়া স্নেহ॥
সারা দুনিয়া তোমার রাজ্য, আরশ সিংহাসন,
অনন্ত অনাদী জুড়ে, তোমার শাসন।
লাশরিক আল্লাহ তোমার তুল্য নাই রে কেহ,
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
স্থানকালের মালিক তুমি, মহান জগত প্রভু,
মহাকালের দংশন তোমায় গ্রাস করেনা কভু।
চিরজীবী বিধিরে তোমার, নাইরে সাকার দেহ,
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
স্থান কাল পাত্র বিধিরে তোমার শক্তির লীলাখেলা,
 মহাশূন্যে কাটছে সাঁতার অগণন ভেলা।
চান সুরুজের আলো তাপে সজীব এই গ্রহ,
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
 বিধি তুমি এই দুনিয়ার অমর পরাণপাখি,
তোমার দানে ধন্য ইশফাক, শোকর আল্লাহ ডাকি,
খাঁটি সোনা বানাও মোরে, তোমার প্রেমানলে দাহ,
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
ইশফাক কুরায়শী বলে আল্লাহ, তুমি মহাকবি,
তুমি হতে গ্রহতারা, ধুমকেতু, ছায়াপথ, রবি,
তুমি হতে কৃষ্ণগহ্বর এলিয়ান, উল্কাপিন্ড সবই,
আল্লা তোমার সমকক্ষ নাইরে আর কেহ,
মহাবিশ্বের পরাণ তুমি আল্লাহ; জগত তোমার দেহ
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন