বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

মহাবিশ্বের আদি তুমি আল্লা, পরম আত্মচেতনা

পুত্র জেফার ও বোন আনিছা মৌলা চৌধুরীর সাথে প্যালেস রিসোর্টে কবি লেখক ও ব্লগার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
দুইশত ছয়ঃ 
মহাবিশ্বের আদি তুমি আল্লা, পরম আত্মচেতনা

মহাবিশ্বের পরান তুমি আল্লা পরম আত্মচেতনা,
এই দুনিয়ার কোনকিছু তোমার সত্ত্বার বাইরে না,
তোমার সন্ধানে লোকে ফেলে মাথার ঘাম।
ইসফাক কুরেশি জপে তোমার নিরানব্বই নাম,
নামে নামে সাড়া দাও মাওলা নামে নামে দাও দাম।

এই জগত তোমার ইচ্ছা, তোমার চিন্তার ফল,
তোমার প্রকাশে জগত রেখেছ সচল।
তোমারে পাইতে মানুষ গড়ে পূণ্যধাম।
ইসফাক কুরেশি জপে তোমার নিরানব্বই নাম,
নামে নামে সাড়া দাও মাওলা নামে নামে দাও দাম।

চিরজীবী চিরস্থায়ী মাওলা, তোমার প্রকাশ বিশ্বময়,
ভক্তের হৃদয়ে তুমি কর বাস, ওগো দয়াময়।
মানুষে বিলাও কত নজরানা আম জাম।
ইসফাক কুরেশি জপে তোমার নিরানব্বই নাম,
নামে নামে সাড়া দাও মাওলা নামে নামে দাও দাম।
নামে নামে সাড়া দাও মাওলা নামে নামে দাও দাম।

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন