বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

লালগোলাপে বলে রে, তুমার হয়িলে মরণ

কবি লেখক ব্লগার ও ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
দুইশত সাতঃ 
মানুষ রে, তোর হলে মরণ
১
মানুষ রে তোর হলে মরণ,
পাবে রে এক, অমর জীবন,
যে জীবনের নাই রে সমাপন॥
২
এই জীবন, সেই জীবনের উর্বরা এক মাঠ,
চাষ করলে, পাবে ফিরে, পরকালের হাট॥
৩
গেরস্তের গোলার ধান, দুইদিনে নিঃশেষ,
পরলোকে লভ্য ফসল, হয়না কবু শেষ॥
৪
ভাল চাষে ভালো ফল, ফলে বৃক্ষ ডালে,
বিষফল চাষে বিষ, পাবে পরকালে॥
৫
ফসল ফলাও, ফসল ফলাও, 
ইসফাক কুরায়শী কয়,
পাপ করনা, কর তুমি, পূণ্য সঞ্চয়,
হবে দ্রুত সমাপন, দুনিয়া ভ্রমণ॥

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন