জীবন রে তুই
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা।
তোর লাগিয়া সাজাইছে বিধি,
রঙ তামাসার রঙ্গমঞ্চ সংসার নাট্যশালা।
রূপে-রসে-রঙ্গে ভরা, সাধের এ জীবন,
চাওয়া পাওয়া হয়না শেষ না হলে মরণ,
কেহ না চায় ইতি তার, হয়ে যাক এখন,
সবার বক্ষে জ্বলে সদা বাঁচিবার আশা।
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা।
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা।
তোর লাগিয়া সাজাইছে বিধি,
রঙ তামাসার রঙ্গমঞ্চ সংসার নাট্যশালা।
জীবন রে তুই।
দিনে দিনে আর বাড়ে, মায়ার মধুজাল,
মানুষ ভাবে মরবে না সে, বাঁচবে চিরকাল,
লোভ সাগরে মারে ডুব হইয়া মাতাল।
সাজায় এ সংসারে সবে চিরদিনের বাসা।
হাসির আড়াল ভেঙ্গে যায় ক্ষণিকের বরাবর,
মোঠায় ধরা সুখটুকু, ফসকে যায় প্রহর।
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা,
তোর লাগিয়া সাজাইছে বিধি,
রঙ তামাসার রঙ্গমঞ্চ সংসার নাট্যশালা।
জীবন রে তুই।
ইসফাক কুরায়শীর মনভেঙ্গে নামে হতাশা,
ভেঙ্গে যায় রে যত স্বপ্ন, যত ভালবাসা,
জীবনের মধুকুঞ্জে শেষবেলা দেখি অমানিশা,
নিভে গেলে জীবন বাতি, সমাধি সব আশা।
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা।
জীবন রে তুই,
এই দুনিয়ার শ্রেষ্ঠ মায়া শ্রেষ্ঠ ভালবাসা।
তোর লাগিয়া সাজাইছে বিধি,
রঙ তামাসার রঙ্গমঞ্চ সংসার নাট্যশালা।
জীবন রে তুই, জীবন রে তুই।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন