ইসফাক কুরেশী, কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
দুইশত নয়ঃ
ও রে মানুষ, ওরে মানুষ
ওরে মানুষ, মাতাল মানুষ, পাগলা সংসারী,
ধর্ম নষ্ট, কর্ম নষ্ট, মত্ত দুনিয়াদারী।
জবান ফুটার আগে মানুষ পবিত্র এক ফুল,
শিশুকালে সরল মনটা, করে না রে ভূল।
যৌবনে হও রে মানুষ, পাপ শিকারি,
ওরে মানুষ, মাতাল মানুষ, পাগলা সংসারী।
বয়স বাড়ে, মনে জাগে রিপুর তাড়না,
সংসার মায়া, দুনিয়ার মায়া, কামনা বাসনা,
পাপেতে মজিয়া যৌবন, করে বাহাদুরি।
ওরে মানুষ, মাতাল মানুষ, পাগলা সংসারী।
ইসফাক কুরেশীর আত্মা নষ্ট,
মজার তনু পাইয়া।
দুনিয়ার বেশে শয়তান এসে,
ধরে জড়াইয়া।
মাতাল দেহে জন্ম নিলো,
লোভ হিংসা দ্বেষ।
কাম ক্রোধ দম্ভের ঠেলায়,
মানবতা শেষ।
সুযোগ পেলে হও রে বন্ধু,
সীমা লঙ্গনকারী।
ওরে মানুষ, মাতাল মানুষ, পাগলা সংসারী।
ধর্ম নষ্ট, কর্ম নষ্ট, মত্ত দুনিয়াদারী।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন