মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

এমন দেশে যাবো আমি, যে দেশেরই নামে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
দুইশত দুইঃ 
এমন দেশে যাবো আমি, যে দেশেরই নামে

কোন বিদেশে যাও রে মানুষ, অচিন ভ্রমণে,
স্বর্গ নরক খেলা সেথায়, করে সংগোপনে।
বাস্তবে কেমন রে সেদেশ, 
এই পৃথিবীর কোন লোক না জানে।
দিনে দিনে যাত্রা সবার সেই দেশেরই পানে।

সেই বিদেশে গেল যারা, 
এলো না কেউ ফিরে তাঁরা।
এই ভবনদীর তীরে,
মানবজাতির ভিড়ে।
যেতে হবে, সবাই চলে যায় রে জনে জনে,
কোন বিদেশে যাও রে মানুষ, অচিন ভ্রমণে।

নদী যেমন বয়ে যায় রে,
বছর যেমন বয়।
ষড়ঋতু আপন চক্রে,
আবর্তিত হয়।
মানুষ তেমন জীবনচক্রে
ফেঁসে ফেঁসে রয়।
প্রলয় ঘন্টা হঠাৎ বাজে সবার জীবনে,
কোন বিদেশে যাও রে মানুষ, অচিন ভ্রমণে।

ইসফাক কুরেশী বলে জনে জনে, 
ওরে মানুষ ভাবো রে মনে মনে, 
অন্তর ব্যস্ত রাখো সবে মৃত্যুর স্মরণে।
সাদামনের মানুষ হও রে, অস্থায়ী জীবনে,
তৈরি হও, যেতে হবে, আরেক ভূবনে।
কোন বিদেশে যাও রে মানুষ, অচিন ভ্রমণে,
স্বর্গ নরক খেলা সেথায়, করে সংগোপনে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন