কবি, লেখক, ব্লগার এবং পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
দুইশত তিন
তোমার সময় যায় চলিয়া (২)
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।

অথৈ জলে ভাসিলাম আমি কূলকিনারা নাই,
হাবুডুবু খেয়ে খেয়ে গেল সারা জীবনটাই,
চিন্তায় চিন্তায় দিন আমার যায় রে ফুরাইয়া।
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।
ইসফাক কুরেশীর সময় গেল, কাজ রলো পড়ি,
স্বপ্নগুলো ভবের মাঠে করে গড়াগড়ি।
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।
বালুকাবেলা বহুদূরে ডুবারও নাই পথ,
সুখে দুখে ধিরে বহে, জীবন নামের রথ,
পৃথিবীর পথে হাঁটি, চুপেচুপে, নীরবতা নিয়া।
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।
বিয়ের সানাই বাজে তোমার পশ্চিম প্রান্ত দিয়া।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২ সাল
গান নং ২০৩
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন