পৃথিবী ঘুমায় মানুষও ঘুমায়
চাঁদ হাসে আজ ভরা পূর্ণিমায়,
আলো ঝরে পড়ে, পাশে জানালায়।
পৃথিবী ঘুমায়, মানুষ ঘুমায়,
আমার ঘুম শুধু পালিয়ে বেড়ায়।
একটা দানব এসে ঘুম কেড়ে খায়।
আহারে সোনার ঘুম,
তুমি বিনে হায় কেমনে রাত যায়।
বাতিটা নেভাই, চোখ বুজে রই,
ডাকি বার বার, আয় ঘুম আয়,
মনের আকাশে জমে কালো মেঘ,
আসেনা ঘুম, অথৈ ব্যদনায়।
একটা দানব এসে ঘুম কেড়ে খায়।
আহারে সোনার ঘুম,
তুমি বিনে হায় কেমনে রাত যায়।
পরান হয়েছে কালা,
নীলবিষের কি দারুণ জ্বালা।
মনটারে খুরে খুরে খায়,
এই মন ভাল রাখা দ্বায়।
একটা দানব এসে ঘুম কেড়ে খায়।
আহারে সোনার ঘুম,
তুমি বিনে হায় কেমনে রাত যায়।
গভীর রাত্র, পৃথিবী ঘুমায়,
এ হৃদয় পারেনা ঘুমাতে হায়।
ইসফাক কুরায়শীর ঘুম,
চোখ হতে দূরে পালিয়ে বেড়ায়,
একটা দানব এসে ঘুম কেড়ে খায়।
আহারে সোনার ঘুম,
তুমি বিনে হায় কেমনে রাত যায়।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন