দুইশত তেইশঃ
আমি গান শুনি গান ভালবাসি
গান শুনি গান ভালবাসি
গানে খোঁজি সান্তনা।
মন আমার গানে পাগল,
মন জুড়ে গান ভাবনা॥
গানে জ্বালায়, গানে পুড়ায়,
গানে মধুর যন্ত্রণা।
গান শুনি, গান ভালবাসি,
গানই আমার বন্দনা॥
গান আমার জপন,
গান আমার কীর্তন।
গান এই জীবন মরণ,
গানই আমার সাধনা॥
গানের সুরে মনের চোখে,
প্রভু দেন রে দর্শনা।
মনের বিষ হয়রে মধু,
কোন দুঃখ থাকেনা॥
সৃষ্টির স্মরণ, স্রষ্টার দর্শন।
হৃদয়ের সব যন্ত্রণা নাশন,
গানে প্রভূর বন্দনা॥
স্বাধের গানে মন মজাইয়া,
খুঁজি পরমাত্মা।
তাঁর নূরে বিলিন হয় রে,
ইশফাক কুরেশির আত্মা।
তাইতো সদাই গান গেয়ে যাই
গানেতে হই ফানা॥
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
গানবইঃ লালগোলাপ
রচনাকালঃ ১৯৯০-২০০০সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন