ও সখি, তুমি ভূলে গেছ
ও সখি গো তুমি ভূলে গেছো এক,
বাংলাদেশি আত্মভোলার নাম।
তুমি আজ পরদেশে করছ সুখে,
জীবন সংগ্রাম।
ফেলছ ছুড়ে ডাস্টবিনে,
স্মৃতির এলবাম।
বাদল দিনে তোমার সাথে,
চলতো লুডু খেলা।
খেলার ছলে ভালবাসায়,
কাটতো সারাবেলা।
আজও বর্ষা আসে,
সিক্ত হয় রে মন।
তুমিবিহীন মেঘলা প্রহর,
লাগেরে ভীষণ॥
আজও আমার বদ্ধঘরে,
হাসনাহেনা, খুসবু ছড়ায়।
প্রেমিক আমি আজও কাঁদি,
সোনার বাংলায়।
নয়ন জলে সিক্ত হই,
ঘন বরষায়॥
সখি তোমার ফ্রকপরা,
সেই কিশোরী দিনে।
লোকোচুরি খেলার ছলে,
ছুইতে খনে খনে।
ইশফাক কুরেশি আজও মুছে সখি,
তোমার স্মৃতির ঘাম।
ফিরে গেলাম,
তোমার কাছে পেলাম না গো দাম।
ও সখি গো তুমি ভূলে গেছো এক,
বাংলাদেশি আত্মভোলার নাম।
তুমি আজ পরদেশে করছ সুখে,
জীবন সংগ্রাম।
ফেলছ ছুড়ে ডাস্টবিনে,
স্মৃতির এলবাম।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন