দয়া করেছে দয়াল, মায়া করিছে
তুমি রহমান, তুমি রহিম, তুমি জগত সাঁই,
চাইতে না চাইতে দয়াল তোমার মায়া পাই।
তোমার দান সাগরে আমায় রেখেছো ভাসাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ না খোঁজে পাই,
ইসফাক কুরেশী দমে দমে শোকরিয়া জানাই।
তোমার সাহি দরবারে প্রভু, কোন অভাব নাই,
নুন আনতে পান্তা ফুড়ায়, প্রজা কোথায় যাই।
দয়ার বাদশা তুমি, প্রজার হাত দাওনা ফিরাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ না খোঁজে পাই,
ইসফাক কুরেশী দমে দমে শোকরিয়া জানাই।
রিক্ত ছিলাম, শূন্য ছিলাম, ছিলনা মোর কিছু,
রাশি রাশি নিয়ামত আজ, দৌড়ায় পিছু পিছু,
আলো বাতাস, খানি পানি সব দমে দমে পাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ না খোঁজে পাই,
ইসফাক কুরেশী দমে দমে শোকরিয়া জানাই।
ধনে জনে, জ্ঞানে মানে, ভরা জীবনটাই,
সুস্থ্য দেহ প্রশান্ত মন, আর কিবা চাই,
দেশ দেশান্তরে ঘুরি, সুখের সীমা নাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ না খোঁজে পাই,
ইসফাক কুরেশী দমে দমে শোকরিয়া জানাই।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
গান নং ২২৫
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন