দুইশত ষোলঃ
তোমার কোলে আমি, আমার পাশে তুমি
তোমার কোলে আমি, আমার পাশে তুমি,
ও আমার সোনার দেশ, সোনার জন্মভূমি।
পিতামাতা নাইরে আজ, একা কাছে তুমি,
আমার প্রিয় স্নেহের মাতৃভূমি॥
তোমার সোনা অঙ্গ জুড়ে দেখি, হাজার জীবনস্মৃতি,
তোমার অভয়ারণ্যে আমি একজন রাজা মহারথী।।
বিশাল এই দুনিয়া ছেড়ে এলাম তোমার কোলে,
আদর করে, আপন করে, নিলে বক্ষে তুলে।।
সবুজ মাঠে মাঠে হেঁটে, হলাম আমি বড়,
জনম জনম রক্ত আমার এইখানে হয় জড়॥
একে একে বাপ-দাদারা, সিঁড়ির পরে সিঁড়ি,
তোমার উপর সারাজীবন করে ঘুরাঘুরি,
তোমার তলে সাজায় তাঁরা আপন আপন বাড়ি॥
ইশফাক কুরেশি তোমার বুকে ঘুমের অপেক্ষায়,
অভাগারে ঠাঁই দিওগো, চরণের তলায়,
কোদালে গড়া নিদমহলের নীরব ঠিকানায়।।
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গানগ্রন্থঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন