বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

রেঙ্গা পরগনার মাঝে ছোট্ট একটি গ্রাম

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
দুইশত আটারঃ 
রেঙ্গা পরগনার মাঝে ছোট্ট একটি গ্রাম

বাংলাদেশের কপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।
বাংলাদেশের কপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।

এই গেরামে রাখলে চরণ, মনেতে ভাব জাগে,
এশকে ইলাহী জারি হয় রে, সারা হৃদয়বাগে,
আল্লাহু আল্লাহু জিকির জাগে কলবে অবিরাম।
বাংলাদেশের কপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।

এখানে জিন্দা ঘুমে শাহদাউদ কুরেশি ওলি,
শাহজালাল মুর্শিদ তাঁর তরিকায়ে জালালি।
এইখানে জনম আমার, তাইতো এত দাম।
বাংলাদেশের লপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।

ওলি আল্লার দোয়া নিয়ে আমরা পথ চলি,
সরল সঠিক পূণ্যপথে সদা চরণ ফেলি, 
রসুলের শানে পড়ি, দুরুদ ও সালাম।
বাংলাদেশের কপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।

এইখানে জনম আমার, যাই সবারে বলি,
এইখানে পল্লী জীবন গেলো নিরিবিলি,
ইশফাক কুরেশীর জনম ধন্য জন্মে পূণ্যধাম।
বাংলাদেশের কপালে টিপ চিরসবুজ এক গ্রাম,
জেলা সিলেট দক্ষিণসুরমা, রেঙ্গা দাউদপুর নাম।

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন