বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

ইসফাক কুরায়শী তর, বসতবাড়ী, এই জগতে নয়

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
দুইশত ঊনিশঃ 
ইসফাক কুরায়শী তর, বসতবাড়ি, এই জগতে নয়

ইসফাক কুরায়শী, তোমার রঙের বাড়ি, এই দুনিয়া নয়,
এলে একদিন, যাবে একদিন, এর নাম সরাইখানা হয়॥

এই ভবসংসার জানিস রে মন, চিরস্থায়ী নয়,
রোজ কবরের ডাক শুনা যায়, লাগে ভীষণ ভয়॥

ওরে মাতাল, একদিন তোমার মুছবে পরিচয়,
তুমি পড়বে ঢলে, দুনিয়াদারির ব্যস্ত এক সময়॥

কিসের আশা, কিসের নেশা, 
কিসের এত মিথ্যা অভিনয়।
সুখের আশায় এত পাগল কেন রে মন,
সুখপাখিটা, দুঃখের আকাশে উড়ে রয়॥

চিরজীবী চিরস্থায়ী আল্লাহ, 
শাহি দরবারে তোমার, চাই গো আশ্রয়।
বিশ্ব অধিপতি তুমি, 
দেবার মত প্রজার কাছে নাইরে বিনিময়,
দয়াল তোমার যদিবা দয়া হয়॥

ইসফাক কুরায়শী, তোমার রঙের বাড়ি, এই দুনিয়া নয়,
এলে একদিন, যাবে একদিন, এর নাম সরাইখানা হয়॥




গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন