তুমি দয়াল, তুমি দাতা, তুমি জগত সাঁই,
আমার লাগি এই পৃথিবী রেখেছ সাজাই।
দানসাগরে খেইড় নৌকা দিয়েছ ভাসাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
তোমার রাজ দরবারে প্রভূ কোন অভাব নাই।
ন্যাংটা ফকির এলাম ভবে প্রজা কোথায় যাই।
দয়ার মহারাজা তুমি শূন্যহস্থ দাওনা ফিরাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
রিক্ত ছিলাম, শূন্য ছিলাম, ছিলনা মোর কিছু
রাশি রাশি রাজদান আজ দৌড়ায় পিছু পিছু।
আলো বাতাস খানি পানি সব দমে দমে পাই,
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
ধনে জনে ঞ্জানে মানে ভরা জীবনটাই,
সুস্থ দেহে প্রশান্ত মন আর কিছু না চাই।
দেশ দেশান্তরে ঘুরি সুখের সীমা নাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
আমার লাগি এই পৃথিবী রেখেছ সাজাই।
দানসাগরে খেইড় নৌকা দিয়েছ ভাসাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
তোমার রাজ দরবারে প্রভূ কোন অভাব নাই।
ন্যাংটা ফকির এলাম ভবে প্রজা কোথায় যাই।
দয়ার মহারাজা তুমি শূন্যহস্থ দাওনা ফিরাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
রিক্ত ছিলাম, শূন্য ছিলাম, ছিলনা মোর কিছু
রাশি রাশি রাজদান আজ দৌড়ায় পিছু পিছু।
আলো বাতাস খানি পানি সব দমে দমে পাই,
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
ধনে জনে ঞ্জানে মানে ভরা জীবনটাই,
সুস্থ দেহে প্রশান্ত মন আর কিছু না চাই।
দেশ দেশান্তরে ঘুরি সুখের সীমা নাই।
আল্লা তোমার দয়ামায়ার শেষ সীমানা নাই।
ইসফাক কুরেশি দমে দমে শোকরিয়া জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন