সেই তুলনায় বাংলাদেশ পর্ব- চার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সেই তুলনায় বাংলাদেশ পর্ব- চার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

দেখে এলাম ভারত, সেই তুলনায় বাংলাদেশ পর্ব- চার

কবি লেখক ব্লগার পর্যটক ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

দেখে এলাম ভারত, সেই তুলনায় বাংলাদেশ  পর্ব- চার


পথে একটি মার্কেটে গাড়ি থামানো হয় ও বিশাল বিপনীবিতান পরিদর্শন করানো হয়- যেখানে কাপড়গহনাহেন্ডিক্রাফটসহ সব ধরনের প্রয়োজনীয় পণ্যসামগ্রী রয়েছে। পথে গাড়ি হতে ৩৩০ একর জমি জুড়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি ভবন দেখে নেই। এখানে কৃত্রিম পাহাড়বাগিচাঝরণা ও জলাশয়ের ১৩০ হেক্টরব্যাপ্ত মোগল উদ্যানটিও রমনীয়।


গাড়ি থামিয়ে আমাদেরকে মহাত্মা গান্ধির সমাধী দেখানো হয়। বিশাল এক বাগানের মধ্যে সমাধীটি স্থাপিত। একটি বড় কৌঠায় গান্ধির দেহভষ্ম রেখে একটি বিশাল প্যান্ডেলে সযতনে সাজিয়ে রাখা হয়েছে। প্যান্ডেল জুড়ে তাজা ফুলের সমারোহ।


ইতিমধ্যে আসরের সময় পার হয়ে যায়। আমরা একটি বাহাই মন্দির পরিদর্শনে যাই। বাহাই ধর্মের আবির্ভাব ইরানে। পরবর্তীকালে তাদের অনেকে দিল্লি চলে আসে। মন্দিরটির চারপাশ বিশাল চত্বর। তাদের কর্মীরা সবার জুতো খুলে বস্তায় পুরে রেখে দেয়। ঢুকার পূর্বে বাহাই পুরুষ ও মহিলা পুরহিতরা উপদেশ দিয়ে মানুষকে লাইনবদ্ধ করে মন্দিরে ঢুকান। মন্দিরটি পুরু কাঁচ ঘেরা ও সীমাহীন নির্জনতাময়। অসংখ্য চেয়ার বসানো। চেয়ারে বসে প্রার্থনা করে সবাই বেরিয়ে আসে। বাহাইরা সব ধর্মকে সত্য বলে মনে করেন।