শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

আমি এক বাঙ্গালী

বরিশালের কির্তনখোলা নদীঘাটে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
আমি এক বাঙ্গালি
নিস্প্রেম বাংলার বুকে আমি এক প্রেমের সন্ন্যাসী,
ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাইকে ভালোবাসি।
আমার জীবনের ধর্ম একটাই, মানুষকে প্রেমদান,
মানবপ্রেমে বিলিয়ে দেওয়া সারাটা হৃদয় প্রাণ।
এজীবনে কামনা আমার একটাই, মানুষের উন্নতি,
বন্ধ হউক অবিচার, নির্দয়তা, প্রতি মানুষের প্রতি।
শান্তি সুখে ভরে উঠুক মানুষের মন,
লালগোলাপ হয়ে যাক মানব জীবন।
সভ্যতার সব বাঁধা বাংলাদেশে হয়ে যাক, দূর,
প্রগতির চাকা সামনের পানে করুক ঘুরঘুর।
আমি বাঙ্গালি পিতামাতার সন্তান,
কিশোর কিশোরীর দুখী এক ভাই।
কোটি কোটি বাঙ্গালি আমার আত্মজন,
ধর্ম-বর্ণ, উচ্চ-নীচ, কোনো বেদাবেদ নাই।
কেউ আমাকে বাসুক কিংবা নাই বাসুক ভালো,
সবার লাগি জ্বালিয়ে দিলাম ভালবাসার আলো।
আমি একজন নগণ্য নামহীন বাঙ্গালি,
সকল বাঙ্গালির ভালবাসার কাঙ্গালি।

রচনাকালঃ আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন