শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

শত্র“মিত্র

নায়েগ্রায় কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
শ ত্রূ মিত্র

মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রূ,
শত্রূ; তাহার সারাটা জীবনের।
আবার,
মানুষই মানুষের সবচেয়ে বড় বন্ধু,
বন্ধু; তাহার সারাটা জীবনের।
  মানুষই সব পাপের উৎস, নষ্টের দুরাচার,
 সব অসুন্দর মানব অন্তরে করে অহংকার।
আবার,
মানুষই সব কল্যাণ রচে এই সৃষ্টির বুকে,
দয়া, মায়া, প্রেম ঢেলে, গড়ে ন্যায়বিচার।
 পাপের বক্ষে লাতি মেরে সব শত্রূতা ভুলে,
মানুষই সংসারে গড়ে সোনার স্বর্গপুরী।
যুক্তির অগ্নি হয়ে জ্বালায় সত্যের বাতি, 
বিবেকালোয় মানুষ সাজায় প্রেমের তরী।
  মানুষ কেন পাপী হবে বিশ্বে কি পথ নেই পুণ্যের?
পূণ্যপথ ভুলে মানুষ কেন হয় বর্বর অরণ্যের?
মানুষ কেন শত্রূ হয় আরেকজন মানুষের,
শিকড় উপড়ে দাও, ঘৃণা আর মিথ্যার ফানুসের।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন