শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

প্রতিবাদ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
প্রতিবাদ

আমি আধুনিক পদার্থবিজ্ঞানের,
সর্ববেদ্য তেজষ্মী লেজার।
সংগ্রামী মিছিলের উম্মুক্ত তরুণ আমি,
আমি মেশিনগান, নিঃশঙ্ক যোদ্ধার।

কৃষকের লাঙ্গল আমি, শ্রমিকের হাতুড়ি,
আমি ছাত্রের কলমের কালি।
ভাটি অঞ্চলের সংগ্রামী কৃষাণ আমি,
শক্ত কোদাল দু’হাতে চালি।

আমার জমি, আমার বসত  ভাঙ্গে কত,
 চিরক্ষুব্ধ যমুনায়।
আমি প্রত্যয়ী মায়ের সাহসী সন্তান,
যুদ্ধে, যুদ্ধে দিন বয়ে যায়।

আমি রণক্ষেত্রে সমর পাগল সৈনিক,
পংশু, বিবর্ণ, শীর্ণ অঙ্গ নিয়া।
রিকশার পেডেল ঘুরাই অবিরত,
বাঁচার কঠিন শপথ নিয়া।

আমি রিক্ত, স্বপ্ন স্বাধ বেশি কিছু নয়,
দু’বেলা ভাত, মাথা গোজাবার ঠাই।
ঘেমে ভিজে রোজগার হলে পঞ্চাশ,
 মহাসুখে সুখী আমি তাই।

আমি সংগ্রামী, আমি চষে বেড়াই,
বিভৎস্য বিদ্ধস্ত বাংলায়।
দেখি ক্লাইভের ধূর্ততা, ইয়াহিয়ার লাল চোখ,
শহিদের সারি সারি লাশ, দুবৃত্তের গণহত্যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন