১
পলাশীর যুদ্ধ, ২৩ জুন ১৭৫৭
মোহনলাল, মীরমদন, নবাব সিরাজ-উদ-দৌলারা
আত্মদানে হন মহিয়ান।
মীরজাফর, মিরণ, রায়দুর্লভ, মোহাম্মদি বেগ
কুলাঙ্গাররা হয় জাতীয় বেঈমান।
২
এলো এক নিকষ কালো অন্ধকার,
পরাধীনতার দুই শত চৌদ্দ বৎসর।
কালবৈশাখীর শতসহস্র ছোবল,
ভারত মহাসাগরের শত টাইফুন।
পদ্মা-মেঘনা-যমুনার দুরন্ত বন্যা,
বৃটিশ বেনিয়া শাসন নিপীড়ন,
নিষ্ঠুর শোষণ, নির্লজ্জ হরণ,
নীলকুঠি, ধানক্ষেতে সবলে নীলচাষ,
শড়তা কাটে মসলিন তাঁতিদের আঙুল,
লুন্ঠনে লুন্ঠনে বাংলায় অকাল দুর্ভিক্ষ,
দুই-তৃতীয়াংশ বাঙ্গালির নির্মম মৃত্যু,
১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ,
বীর মোঘলদের আত্মদান, চির প্রস্থান,
সবশেষ, ঘর, বর, কৃষ্টি, ধন, মান।
ইংরেজ শাসক, দেশবাসী শাসিত শ্রেণি,
দালাল সৃষ্টি, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা,
ডিভাইড এন্ড রোল।
৩
১৪ আগস্ট ১৯৪৭, হলুদ স্বাধীনতা,
ইংরেজের শূন্যস্থানে আসে ভিন জাতি,
সামরিক শাসন, বেপরোয়া শোষণ,
বুটের তলায় বাঙালি দলন।
বাংলার আসনে উড়ে এসে জুড়ে বসে উর্দু,
রক্তবন্যায় সাঁতরে আসে
২১শে ফেব্রুয়ারি ১৯৫২,
বিশ্বমাতৃভাষা দিবস।
৪
স্বাধীনতার কালোরাত, ২৬শে মার্চ ১৯৭১,
বাংলায় এত বড় গণহত্যা কখনও হয় নি।
হাজার বছরের পলিমাটির বুকে বুটাঘাত,
উদ্যত তরুণরা ঝাঁকে ঝাঁকে দিলো প্রাণ।
তরতাজা রক্তে সারাদেশ হল সয়লাব।
৫
১৬ ডিসেম্বর ১৯৭১, মহান বিজয়দিবস,
আমরা এলাম স্বাধীন সোনার বাংলায়,
আসতে হলো উদোম খালিগায়,
স্বজন হারানোর বিরহ যন্ত্রণায়,
পুলসিরাতের দুই শ চৌদ্দ বছরের সেতু বায়।
৬
লুটেরা লুটলো সব, দালালরা করল হ্যাইজ্যাক,
মুক্তিযুদ্ধার বক্ষে বেনেট বিঁধলো ঝাঁকে ঝাঁক।
সূর্যসেন, প্রীতিলতা, রূমি, আসাদ, তিতুমীর ,
সালাম, বরকত, রফিক, জব্বার, জাহাঙ্গীর।
রক্তের সুইস গেট খোলে দেয় বীর যুদ্ধারা,
বইল তিরিশ লক্ষ শহিদের রক্ত স্রোতধারা।
রক্তবন্যায় উর্বর হল প্রতি ইঞ্চি মাটি বাংলার,
ইতিহাস রচিত হল রক্তাক্ত প্রতিঘাতে দুর্বার।
৭
আমার বাংলাদেশ, প্রতিটি সন্ধ্যাকাশের লাল মেঘোসাজ,
রক্তাক্ত স্বাধীন বাংলা, গাঢ় সবুজে তাজা রক্তের কারুকাজ।
ছবিঃ ২৬শে মার্চ ১৯৭১, কালোরাতের গণহত্যা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন