শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

দায়িত্ব উড়ন্ত রাখা

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
দায়িত্ব উড়ন্ত রাখা


সবুজের কারুকাজে রক্তলাল বৃত্তের পতাকা,
উড়াতে গিয়ে বাংলার পবিত্র বাতাসে।
হিটলারের অত্যাচার, চেঙ্গিসের নিষ্টুরতা,
বাঙ্গালির পানে ছুটে আসে।

স্পেনে মুসলিম হত্যা, ইউরোপে ইহুদি নিধন,
হালাগুর বাগদাদ ধ্বংস, সব হলো ম্লান।
সাত কোটি বাঙ্গালির অকুতোভয় সমরে,
এলো এ পতাকা বহায়ে রক্তের বান।

একটানা অন্ধকার দু’শ চৌদ্দ বছর পর,
আমরা পেলাম এ স্বাধের স্বাধীন পতাকা।
ত্রিশলক্ষ শহিদের কফিন বাংলার কাঁধে,
অগ্নিশপথ, এই নিশান চির উড়ন্ত রাখা।

আদম আলী, কদম আলী, হরিদাসের তাজারক্ত দেখি এই পতাকায়,
বড় কষ্টে উড়ছে এ আনন্দ পতাকা, আড়াই লক্ষ বীরাঙ্গনার কান্নায়।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন (১৯৮৭-৯১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন