বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬

তুমি আসিও আবার

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
তুমি
আসিও আবার

জমেছে কালোমেঘ, পৃথিবীর বিস্তীর্ণ আকাশে,
গাঢ় অন্ধকারে সারাটা জগত গিয়েছে ভাসে।
আইএমে জাহেলিয়াত নেমে এসেছে ধরায়,
মানুষ, অমানুষ আজ সারাটা দুনিয়ায়

কে আছে যে করবে এই ময়লা পরিস্কার,
মানুষকে মানুষ করে সাজাবে আবার।
পারবে কে জন্ম দিতে নতুন সভ্যতার,
হিম্মত আছে কার, পুষ্পের হাসি ফুটাবার।

অশান্ত জগতে সুখ দিতে পারবে কে বলো,
মার্কস, লেলিন, মাও, কেউ কি সফল হলো।
ধর্ম কিংবা অধর্ম আজ সব একাকার,
নগদ নিয়ে ব্যস্ত সবাই, অস্থির বেকারার।

পার্থিব সুখরাশি স্থায়ী নয়, সম্পূর্ণ সাময়িক,
আমার মুক্তি হলআত্মিক ও জাগতিক।
সমাজে জমেছে আজ পাপের জঞ্জাল।
সরাতে এ জঞ্জাল কার হাতে দেবো হাল,
 
খুঁজো তাঁকে, যে গিয়াছে বিদায় নিয়া,
বয়ে গেছে চৌদ্দ শতাব্দী কাল।
তাঁর মাঝে, বিশ্ব প্রভুর ছায়া আছে।
প্রলয়ে দরকার আজ, তাঁর ধরা হাল।

পার্থিব মুক্তি, আত্মার মুক্তি সবি তার হাতে।
যদি মানুষ পারে তাঁকে দুহাতে জড়াতে,
আবার জমিছে মেঘ, পৃথিবীর আকাশে,
সূর্য আড়ালে, সব গেছে অন্ধকারে ভাসে।

হে মহাশশী, নেমে এসো তুমি এই বিশ্ববুকে,
আমাদেরে, নিয়ে চল অমৃত স্বর্গলোকে।
তুমি দিতে পারো মুক্তি বিভ্রান্ত জনতারে,
সো, বিনীত অনুরোধ করি বারে বারে।

জটিল পৃথিবী, মোল্লারা ব্যর্থ হয়ে গেছে,
মোল্লা নয়, তুমিই দরকার আজ পৃথিবীর কাছে
পৃথিবী তোমারে খোঁজে, আহবান বিশ্বজনতার,
অশান্ত ভবনদী, জীবিতরা চায় শান্তিতে খেয়াপার।

হে মহামানব, পাশে এসো অনুরোধ করি বারেবার,
তুমিই শুধু দিতে পারো শান্তি বিশ্ববাসীকে আবার।
রচনাকালঃ কলেজ জীবন ১৯৮১-৮৫
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন