বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬

সংগ্রামীদের পথ মাত্র একটাই

কবি লেখক ব্লগার পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
সংগ্রামীদের
পথ মাত্র
একটাই

যুগে যুগে সংগ্রামীদের পথ মাত্র একটাই,
কেউ আসুক বা নাই আসুক, যেতে হয় একলাই।
রক্তদানের ইতিহাসে দুনিয়ায় খোলা এক পথ,
উদ্যত আবেগে নির্ভয়ে চড়তে হয় লালরথ।
হেসে হেসে মৃত্যুঞ্জয়ী অনুরাগে,
সমন এলে  জড়াতে হয় মৃত্যুকে আগেবাগে।
সফল বিপ্লব করেছে সদা নির্ভিক অন্তর,
রক্তপিচ্ছিল রাজপথে যারা বাঁধে লালঘর।
গণকবর পূর্ণ করে হয়ে যারা শহিদের লাশ,
বিপ্লব আমরা পেতে পারি, কেবলই তাদের কাছ।
বুলেটের সামনে নিঃশঙ্ক যাদের দৃঢ়চেতা বুক,
নতুন সমাজ দাঁড়ায় কেবল তাদেরই সম্মুখ।
দাঁড়াও হে বিপ্লবী, পচা সমাজ ভাঙ্গোঁ একেবারে,
ন্যায়বাংলা দাঁড়াবে তখনই তোমাদের দ্বারে দ্বারে।
রচনাকালঃ ১৯৮৪ সাল, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন