বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬

যুদ্ধের মাঠে এ যুগের সব

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশী
যুদ্ধের
মাঠে যুগের
সব

জাননা লড়াই, কিসের বড়াই, দাঁড়াতে হবে ভবে,
যুদ্ধের মাঠে এযুগের সব, তাইতো লড়তে হবে।
পিছু হটলে শত্রু তরবার পরবে তোমার ঘাড়ে,
তাকাও না পিছু, সম্মুখে যাও, দুশমন মেরে মেরে।

জীবন রণক্ষেত্র, এখানে উদ্যত কামান, নিরত গোলাগুলী,
জঞ্জাল মাঝে পৃথিবীর মাঠে, শির রাখতে হবে তুলি।
পৃথিবী কঠিন, জীবন কঠিন, দিকে দিকে বাঁচিবার সংগ্রাম,
ইতিহীন যুদ্ধ সকলের কাঁধে, নির্ভয়ে লড়ে যাও অবিরাম

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬)
রচনাস্থানঃ দাউদপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন