শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

নীড় বাঁধিবার স্বপ্ন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
নীড় বাঁধিবার স্বপ্ন
বাংলাদেশের জীবন দোহাই, যৌবন দোহাই মর,
ইচ্ছে করে ধূলির ধরায়, বাঁধি ছোট্ট ঘর।
ইচ্ছে করে ভালবাসার সঙ্গি জড়াই বুকে,
ইচ্ছে করে, সুরায় ডুবে ভাসি স্বর্গসুখে।
ষোল হতে দারুণ একা, সব ফাঁকা মোর কাছে,
মনটা খুঁজে প্রেমের পাখি, জড়াই বাহুপাশে।
এই তনুতে রূপ ফুটিলো, ফুল ফুটিলো হেসে,
নীলইশারায় ডাকল ভ্রমর আয়রে আমার কাছে।
এমন করে যৌবন রবি পার হইয়া যায়,
রঙিন ফানুস উড়ে মনে অচীন কল্পনায়।
নীড় বাঁধিবো, নীড় বাঁধিবো, স্বপ্ন দু’টি চোখে,
বাঁধবো কোথায়, বেকার আমি, ভরসা নেই বুকে।
এমন করে বাস্তুহারার যৌবন বয়ে যায়,
নীড় বাঁধিবার স্বপ্ন হায়রে করুণ চোখে চায়।

এম, এ আমি, কেরানী আমি, বেতন হাজার টাকা,
এই বেতনে সারা শরীর যায়না আমার ঢাকা।
মা-বাবা-ভাই-বোনেরা দৈন্য দশায় সব,
নূন আনতে পানতো ফুড়ায়, তলাবিহীন টব।
প্রেম করেছি, জোড় বেঁধেছি, 
জোড়ায় জোড়ায় রঙ্গ খেলেছি কত,
প্রিয়ারা সব হারিয়ে গেছে, টপকে শত শত।
তলাবিহীন ঝুড়ি আমি, সংসার আমার কী?
বুকাগ্নি নেভাতে আমি কেমনে ঘর বাঁধি।
আমার মতো গরিব ছেলের বাংলাদেশে-
ঘর বাঁধিবার স্বপ্ন দেখা ভুল।
আত্মহত্যা করে তবে, দিতে হবে সুদের সাথে মূল।
স্বপ্ন দেখো, কেমন করে বাঁচাবে তুমি, বাংলাদেশের গায়,
 বেকার মানুষ, এইখানে বেঁচে থাকে ক্ষুধার জ্বালায়।
বড় শখ করে, ইচ্ছে করে, পড়ি আমি মনিকার চিপায়,
উইরে খাইতে পাখি, ধরা খাবে দুয়াঙ্গের মরণ আঠায়।
 
রচনাকালঃ ১৯৯২ সাল, দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন