শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

যাইবোনা ছেড়ে আমি এই বাংলাদেশ

কবি, লেখক, পর্যটক, ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
যাব না ছেড়ে আমি এই বাংলাদেশ

এই দেশান্তর কি থামবে না ভাই,
একে একে চলে যাবে কি সবাই,
ইউরোপ আমেরিকা ক্যানাডায়?
জীবনস্বপ্নে বিভোর হয়ে,
সোনালি সুখের অলিক অন্বেষায়।
  ঐশ্যর্যের নেশায় টানে শিরায় শিরায়,
যা, নেই নেই চিৎকার এই বাংলায়।
 যাও ভাইবোনেরা শরণার্থী হয়ে দলে দলে,
ইস্টিকুটুম, পাড়াপরশি সারি বেঁধে বেঁধে।
স্বপ্নের ভূত ভর করেছে তোমাদের কাঁধে,
নিমগ্ন সবে শুড়িখানা এই দুনিয়ার ফাঁদে।
ডলার পাউন্ডে মূহূর্তে হয়ে যাবে সব,
বাড়ি-গাড়ি, সুন্দরী নারী, ভিত্ত বৈভব
উন্নত রাষ্ট্রের পাবে তুমি নাগরিক সুখ,
কাটবেনা বিনিদ্র রাত, অকালে হবেনা ভিক্ষুক।
যাও বন্ধুরা, ফেলে এই তলাবিহীন ঝুড়ি,
হতাশায় হবেনা আর কুড়িতে কেউ বুড়ি।
তোমরা সব চলে গেলে একা আমি পড়ে রব এই বাংলাদেশে,
জনমমাটির ভূখানাঙ্গা কংকালসার জনতাকে ভালোবেসে।
আমি যামু না, পড়ে রবো এইখানে, 
দুঃখিনী মায়ের মলিন চরায়,
বড় হয়েছি এতকাল যারে বক্ষে জড়ায়।
মরুক সবাই, ছেড়ে এই দেশ,
আমি এখানেই রবো, হবনা নিরুদ্দেশ।
আমি ভালোবাসি বাংলাদেশ সারাটা হৃদয় দিয়া,
 যাবো না, এখানে মরবো আমি সব যন্ত্রণা বুকে নিয়া।

কাব্যঃ হৃদয়ে বাংলাদেশ
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন (১৯৮৭-৯১)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন