শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬

ক্ষমা করা যায়না কোনোমতে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
ক্ষমা করা যায়না কোন মতে
আমার বিবেক জুতো মারে ক্লাইভের গালে,
এই ধূর্তবাজ প্রতারণার ঘৃণ্য এক জালে।
লৌহখাঁচায় বন্দি করে আমার সোনার দেশ,
রত্নভরা ভারতভূমি লুটেপুটে করে নিঃশ্বেষ।
দু'শতাব্দীর শিকল পরায় বাংলার মুক্ত পায়,
তারে কি ক্ষমা করা আমাদের শোভা পায়।
দেশী বেঈমানদের সাথে শত ষড়যন্ত্র করে,
এ বাজ কৌশলে দখল করে সোনার বাংলারে
‘হারমাদ’ নামটি কি তার যোগ্য উপহার?
হাজার বছরের সভ্যতা সে করেছে ছারখার,
ক্ষুধার্ত হাভাতে ফিরিঙ্গি এই নগন্য বণিক,
লোভী শকুন, শালারে জানাই, ধিক ধিক।
বৃটিশ জলদস্যু, রবার্ট ক্লাইভ পাপিষ্ঠ নরাধম,
পলাশীর প্রান্তরে লিখে সে বাংলার ফাঁসীর সমন।
মীরজাফর-ক্লাইভ বাংলাদেশে অভিশপ্ত দুটি নাম,
বাঙালি ঘৃণাভরে এ দুই নামে থু থু, ছুড়ে অবিরাম।
পাপ ছাড়েনা বাপ, তাই বয়স পঞ্চাশে,
আত্মহত্যা করে লর্ড যায় নরকবাসে।
ক্লাইভের প্রেতাত্মা দেখি আজও চরে এই বাংলায়,
সাবধান বাঙালি, কৃতদাসের জিঞ্জির ঐ দেখা যায়।

রচনাকালঃ আমার কলেজ জীবন,
রেঙ্গা দাউদপুর, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন