বাংলার স্বাধীনতা
স্বাধীন বাংলায় যে ঘাতক হানিবে আঘাত,
উদ্দত পায়ে লাতি মেরে আমরা ভাঙ্গিবো তার দাঁত।
শত্র“কে দলিয়ে যখন আসিবে রূপালি রাত,
তখন ফিরিবো ঘরে মুখে নিবো ভাত।
তিরিশ লক্ষ কিশোর যখন হাসিমুখে দিয়ে গেল প্রাণ,
রচিলো এদেশ তাজা রক্তে, এ জাতি মহিয়ান।
এজাতি মৃত্যুহীন, ধ্বংস নেই প্রলয় দিনের আগে,
বাংলাদেশ,
আমারা বাংলাদেশী, উঠিয়াছি জাগে,
যতদিন বিশ্বে থাকিবে এ মাটি, থাকিবে তার সন্তান।
স্বাধীনতার সৈনিক হয়ে থাকিবে সকল প্রাণ।
প্রয়োজনে
এদেশের মাটি হবে ভিয়েতনাম,
প্রতিটি কিশোর বুলেট হবে, হবে যে মেশনগান।
আমরা সবাই হয়ে যাবো মুজাহিদে আফগান,
হাজারে হাজারে রক্ত ঢেলেও রাখিবো দেশের মান।
বাংলাদেশ,
রক্তে রক্তে ফুটিয়াছে লালফুল,
খোদার কছম, এনামেতে আমি ফুটাতে দেবনা হুল।
শেষ ফোটা রক্ত ঢেলে দেবো আমি, লাশ হয়ে যাইবো কবর,
ভাংতে দেবনা, অনেক রক্তে গড়েছি যখন ঘর।
লক্ষ লক্ষ বাংলাদেশী পরিবো কাফন গায়,
আল্লাহর দোহাই, কোনো শক্তি নাই বাংলা গিলিয়া খায়।
আমি তো থাকবোনা, কিন্তু এ বাংলা থাকে যেন চিরদিন,
শ্বাশত প্রত্যাশা- বাংলাদেশ হয় যেন মৃত্যুহীন।
সবযুগে যেন বাংলার মানুষ সব খুন ঢেলে দিয়ে,
“স্বাধীনতা রক্ষা করে”- মরবো আমি, এ প্রত্যাশা নিয়ে।
যতদিন রবে চন্দ্র সূর্য পৃথিবীর নীলাকাশে,
দুর্মর বাংলা রয়ে যেন ততোদিন তারা হয়ে ভাসে।
জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ,
সবকালে বাংলার, শত্র“রা, হউক, বরবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন