১
আমাকে রক্ত দাও, আমি রক্তের পিপাসু,
তৃষ্ণায় অষ্টাগত প্রাণ, রক্তের পিপাসা।
এই রক্তে ধূয়ে দেবো জঞ্জাল পৃথিবীর,
পুন্যরক্তে স্নান করে, জানাবো ভালোবাসা।
২
অসহায় পৃথিবী, অজস্র হিংস্র জানোয়ার,
খাবলে খাচ্ছে সত্য ও সুন্দর, করছে রক্তপাত।
নির্বিচারে মানবতা খুন, নেই কোনো প্রতিবাদ,
এগ্রহে দিন উদাও, এখন কেবলই কালোরাত।
৩
জাগো হে বীরের দল, অস্ত্র নাও হাতে,
মেরে ফেল চিরতরে দুষ্ট শয়তানদেরে।
অস্ত্র নেই হাতে, তবে বুকটা দাও না পাতে,
জোঁকে চুন দাও, বাঘ্র-চোখে, রাখো টর্চ ধরে।
৪
অমানুষদেরে প্রতিহত করো সবে মিলে ভাই,
নতুবা রবেনা এই পৃথিবীতে বাঁচিবার ঠাঁই।
আমি উদাত্ত আহ্বান জানাই, রক্ত দাও মোরে,
সাম্য ও মানবতা এনে দেবো তোমাদের ঘরে।
রচনাকালঃ
আমার কলেজ জীবন (১৯৮১-৮৫সাল)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন