১
নির্ঘুম রাতের পালা শেষ করে খুবভোরে
শুনি আমি মাতৃকণ্ঠে পুতঃ মাতৃবাণী-
“বাবা, তোমার
জীবনটা নষ্ট করিওনা তুমি
তুমিতো আমার অবোধ ছেলে ছিলেনা কোনদিন
জীবনের জন্য কি একটুও মায়া নেই তোমার
তোমার জীবনটাকে খেয়ে ফেলবে কি তুমি?”
শির অর্ধনমিত করে বললাম-
স্নেহময়ী মা আমার
তুমিতো জাননা মা
তোমার ছেলেটা
একটা ছন্নছাড়া,
সে জীবন থেকে পলাতক,
সে জীবন থেকে পলাতক,
ও জীবন-টীবন নিয়ে ভাবেনা এত,
দরদিনী তোমার মতন।
তার জীবনটাতো হয়ে গেছে শেষ
সেই কোনকালে কোনদিন।
তুমি কি পেয়েছো তার একটুও ইঙ্গিঁত
কোনদিন কোনবার?
২
তোমরা সবাই একযোগে বললে-
তোমরা সবাই একযোগে বললে-
“ওর মানসিক রোগে হয়েছে,
একবার মনোবিজ্ঞানী দেখানো দরকার।”
সেই মনোবিজ্ঞানী আমাকে প্রাণ ভরে
দেখে গেল অনেক অনেক করে।
দেখলো সে-
আমি বসে আছি আমারই আসনে,
আমার প্রতিটি অঙ্গ ঠিকঠিক স্থানে
চোখ আছে চোখে,
মুখ আছে মুখে।
আর মন-
সে তো বসে আছে তার আপন আস্তানায়,
আর আমি-
বসে আছি সগৌরবে আমার দেহ-পিঞ্জরে।
৩
তবুও অট্টহাস্যে ফেটে পড়লো সে ডাক্তার-
“পেয়েছি, পেয়েছি, অনেক পেয়েছি,
ওর গলার সুর নিস্তেজ হয়ে গেছে,
কণ্ঠে বইছে নির্জনতার স্রোত
বিষাদের প্রলাপ আর যন্ত্রনার হাহাকার।
ওতো কিছুনা,
সামান্য নিঃসঙ্গতা ওকে গ্রাস করেছে।
বিষন্নতা এসেছে,
নিজেকে অসহায় ভাবে
ভাবে ওর পৃথিবীতে আপন কেউ নেই।
সংসারে তার সব আছে,
স্নেহ আছে, মায়া আছে,
সুখ আছে, শান্তি আছে,
যদি এই ধারনাটি সৃষ্টি করা যায়
তাহলে .. ... ...”
বল্লাম আমি
তাহলে ... ... বলুন,
কি হবে হে বিজ্ঞানী?
তাহলে আপনি ভাল হয়ে যাবেন ব্রাদার।”
৪
আমি রাগে আগুন হয়ে বলছিলাম সেদিন-
“তোমার মাথাটা পাগল হয়েছে ডাক্তার,
তোমার জন্য প্রয়োজন আরেক মানসিক ডাক্তার,
পেয়েছ অশ্বডিম্ব,
তুমি আমার পাওনি কিছু।
আমার মনে গান গাচ্ছে এক কিশোরী,
সে আমার লোমষ বুকে মাথা রেখে কাঁদতো,
তার চোখের জলে ভেসে যেত আমার এই বুক।
আর প্রাণ খুলে বলতো সে তরুণী,
তোমায় আমি ভালবাসী প্রিয়।
তোমাকে ছাড়া বাঁচবনা আমি।”
৫
তারপর বেরিয়ে আসতো তার ঘন ঘন নিঃশ্বাস,
এবং আমাকে ভিজিয়ে দিত সে তার নয়নের জলে।
সেই কান্নার বৃষ্টি হচ্ছে এখনো আমার বুকে,
সেই বিষনিঃশ্বাস ঢুকছে আজও আমার প্রশ্বাসে,
সে আমার হৃদয়ের কোষে কোষে,
রক্তের কনায় কনায়।
তা তুমি পাওনি পাওনি হে ডাক্তার
পাবেওনা তুমি কোন দিন।
রচনাকালঃ
মদন মোহন কলেজ জীবন, সিলেট
(১৯৮৪-৮৫ খৃস্টাব্দ)
রচনাকালঃ
মদন মোহন কলেজ জীবন, সিলেট
(১৯৮৪-৮৫ খৃস্টাব্দ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন