মেঘের কোলে ঘুমিয়ে পড়া বৃষ্টি ভেজা দিনে,
স্মৃতির পাখি উড়াল দিল অতীত সোনার দিনে।
এমনি এক অলস দিনে,
বাদল ধারায় স্নান করিল হৃদয় আপন মনে।
দিবাঘুমে ছিলাম আমি নিদমহলে,
কত ছবি ভেসে গেল মন-সিনেমা হলে।
কেউ নেই শূন্য প্রেক্ষাগৃহ,
একজন দর্শক আমি, আর যে নেই কেহ।
প্রেক্ষাগৃহ শূন্য আমার কে দেবে হাততালী,
কে হাসবে কে কাঁদবে? হাজার কথা করবে বলাবলী।
আমার রঙ্গমঞ্চে নায়িকা এক বড়ই প্রয়োজন,
একা একা সিনেমা দেখা চলবে কতক্ষন।
সেই দর্শক আর কেউ নয় আমার স্বপ্নাচারী,
আমারই লাগি পৃথিবীতে জন্ম হলো তারি।
সে আমার মন-প্রান-বুকে চেনা, চিরচেনা মুখ,
শিমি নাম, তারি মাঝে খুঁজি আমি সুখ।
রচনাকাল ঃ কলেজ জীবন
রচনাকাল ঃ কলেজ জীবন

কবিতাটি ভাল হয়েছে।। লিখলে আরো হাত ভাল হবে সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত।। ।ভাল থাকবেন স্যার।।
উত্তরমুছুনউত্তম পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মুছুন