শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

তোমার কালো দু’টি প্রজ্জলিত চোখ

তোমার কালো দু’টি প্রজ্জলিত চোখ

শিমি,  চোখ দুটি তোমার
যেন ট্রেনের দু’টি সার্চলাইট,
আলোক আর উত্তাপের সুতীক্ষ্ম যন্ত্রনা মাখা।
হাজার হাজার আনবিক চুল্লির তেজ,
লক্ষ লক্ষ রবির উত্তাপ।
কোটি কোটি পারমাণবিক বোমার প্রচ্ছন্ন শক্তি,
এক নরকের লেলিহান অগ্নিগোলক,
সহস্র কামানের একত্র বিস্ফোরণ,
তোমার গোল দু’টি নীলপিণ্ড চোখ।
তোমার সুতীক্ষ্ম দৃষ্টি
মাত্র একবারের চাহনি,
হয়তো নিভিয়ে দিতে পারবে
এই ছায়াপথের কয়েক সহস্র সূর্যকে।
হে জ্বলন্ত সূর্য,
হে এই আকাশের বর,
তুমিতো আবাহমানকাল হতে
পৃথিবীকে আলোকিত করছো,
 উদ্ভাসিত করছো,
কিন্তু জেনে রাখো হে পৃথিবীর নিত্য সহচর।
আমার শিমির চোখ দু’টি
তোমার চেয়েও আর আলোকিত
তোমার চেয়েও আর উদ্ভাসিত
তোমার চেয়েও ভয়ঙ্কর।
আরও প্রচন্ড, আরও বীভৎস।
কারণ ...
ও আমাকে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে,
ছাঁই করে ফেলেছে,
মাত্র কয়েকটি মূহূর্তে, কয়েকটি সেকেন্ডে।
কিন্তু তুমি আমাকে
পোড়াতে পারনি জ্বালাতে পারনি
সুদীর্ঘ্য সতের বছরেও
সুদীর্ঘ্য সতের বছরেও॥
রচনাকাল ঃ এম সি কলেজ জীবন, সিলেট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন