মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

মানব সংসারে শাহ ইসফাক খুঁজে বেড়ায় কারে

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশতঃ 
মানব সংসারে ইসফাক কুরেশি খুঁজে বেড়ায় কারে
মানব সংসারে, ইসফাক কুরেশি খুঁজে বেড়ায় বারে বারে। আত্মা-পরমাত্মার সঙ্গে তার দেখা হলো না রে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। আত্মা আমার প্রভূর আদেশ জানিনা তার রূপ, দেহঘরে বসত করে নীরবে নিশচুপ। জননকোষে জনম তাঁর কেউ দেখে না রে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। কেমন আত্মার বর্ণ গন্ধ? কেমন রে তার ছবি, সেই ভাবনায় কত লোক হয়রে বাউল কবি, আত্মা মনের আদিম ভাবনা রে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। মানবাত্মার সৃজনকারী পরমাত্মা হন, মানবাত্মা খুঁজে বেড়ায় পরমাত্মার মন, রবের আদেশে রুহ আয় রে সংসারে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। পরমাত্মার মিলন সুখে ভাসেন সুফিজন, মোরাকাবায় করেন সুফি ত্রিকাল দর্শন। মানবাত্মা জিকিরে করে স্মরণ আল্লারে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। মানুষ বিনে মরমিয়া কোনো প্রাণী নাইরে। কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি গান নং ১০০ (একশত) মানব সংসারে ইসফাক কুরেশি খুঁজে বেড়ায় কারে গানের বইঃ লাগোলাপ প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন