পরকালের যাত্রী আমি দুনিয়া খেয়াযান
পরকালের যাত্রী মানুষ,
দুনিয়া খেয়াযান।
ভবের বাজার জলের উপর,
খেয়ায় ভাসমান।
খেয়ানৌকায় মাঝিমাল্লা,
তীর করে সন্ধান।
আগুন জ্বলে বাতিঘরে,
নৌকা ধাবমান।
নাই রে মাল সামান।
কেমনে যাবো চাঁদনী ঘাটে,
যদিনা করেন পার,
দয়াল গুরুচান।
রঙের খেলাযানে মানুষ,
মাতাল মেহমান।
আনন্দ তুফান।
হৈ হল্লা করে লোকে,
কাটায় দিনমান।
ইসফাক কুরেশির নাই পারানি,
নাই রে মাল সামান।
কেমনে যাবো চাঁদনী ঘাটে,
যদিনা করেন পার,
দয়াল গুরুচান।
যাবে মানুষ চাঁদের দেশে,
স্বপ্নের বাসস্থান।
চাঁদনী ঘাটের সিঁড়ির খুঁজে,
সবাই পেরেশান।
দিশাহারা সব মাঝিমাল্লা,
বিফলে সন্ধান।
ইসফাক কুরেশির নাই পারানি,
নাই রে মাল সামান।
কেমনে যাবো চাঁদনী ঘাটে,
যদিনা করেন পার,
দয়াল গুরুচান।
2nd music
1st music
গানের বইঃ লাল গোলাপপ্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
গান নং ৯৯

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন