কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
আটা নব্বইঃ
কে
বলে ভাই আল্লাহ দূরে, আল্লাহ তোমার মনে
কে বলে ভাই
আল্লা দূরে,
আল্লা তোমার সনে।
ঈমান আলোয় খুঁজলে তারে,
পাবে তোমার মনে।
আল্লা তোমার
দূরে নন,
কাছে সংগোপনে।
কেউ দেখেনা, থাকে মানুষ,
আমাজনের বনে।
কে বলে ভাই আল্লা দূরে,
আল্লা তোমার সনে।
ঈমান আলোয় খুঁজলে তারে,
পাবে তোমার মনে।
মানব তনুমনে দয়াল,
থাকেন দিনরাত।
সুখে-দুখে হতাশ মাথায়,
বুলান দয়ার হাত।
কে বলে ভাই আল্লাহ দূরে,
আল্লা তোমার সনে।
ঈমান আলোয় খুঁজলে তারে,
পাবে তোমার মনে।
মাতৃভ্রূণে ইসফাক কুরেশি পয়লা,
দয়াল আল্লার দেখা পাইলা।
জীবনের বাঁকে বাঁকে আল্লার,
দয়ার সাধ নিলা।
কে বলে ভাই আল্লাহ দূরে,
আল্লা তোমার সনে।
ঈমান আলোয় খুঁজলে তারে,
পাবে তোমার মনে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন