এ
কোন অহংকারে পাইছে তোমারে
ও ইসফাক কুরেশিরে,
জাতের বড়াই কেন কর, অস্থায়ী সংসারে।
জাননা, জাননা রে মনা, তুমি কবরপারে,
কবরগায়ে সবাই সমান, ভেদাবেদ নাইরে,
জাতের বড়াই, মিছে বড়াই, কেন কর রে।
কুলীন বংশে জন্ম কিবা, কিবা জমিদারি,
আদিমকালের বাহাদুরি, দেওয়ান চৌধুরী,
রায়ত মোড়ল তোষামুদি করত বারে বারে।
ছিল একদিন জমিদারি, ছিল লাটিয়াল,
বদিখার বড় প্রতাপে কাটতো জীবনকাল,
কাদায় আটকা হাতি রে আজ ইঁদুর লাতি মারে।
চৌধুরী-কিরান, সৈয়দ-বাংগাল, জেলে-তালুকদার,
জাতবেজাত বানাইছে লোকে অস্থায়ী সংসারে,
জাত রয় দুনিয়ায় পড়ে, পাখি উড়াল মারে।
আল্লার কাছে আশরাফ আতরাফ,
বেদাবেদ নাই রে।
মরে গেলে জাতবেজাত,
সমান হয়ে যায় রে।
মহান আল্লাহ দাম দেন ভাল লোকদেরে,
তোমরা সবাই ভাল মানুষ হও রে।
ও ইসফাক কুরেশিরে,
জাতের বড়াই কেন কর, অস্থায়ী সংসারে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন