কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
ছিয়ানব্বইঃ
ছিয়ানব্বইঃ
তুমি
অবুঝ বুঝনা রে মন
বড় বোকা অবুঝ তুমি, বুঝনা রে মন,
বাহিরে আল্লারে খোঁজে নষ্ট এই জীবন।
ইসফাক কুরেশির আল্লা থাকেন কলবে গোপন,
আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
মসজিদ মন্দির গীর্জা নয় রে, আল্লা তোমার মন,
ইসফাক কুরেশির আল্লা থাকেন কলবে গোপন,
আল্লাহ তোমার
নিকট পড়শী,
হৃদয় তোমার খোদার আরশী,
সেই আরশে পরমাত্মা আছেন সংগোপন।
হৃদয় তোমার ধৌত
করো,
ময়লা বাগাড় সাফ করো,
খোঁজতে হবেনা, আল্লারে আর, যখন তখন।
আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
আ রে, আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
মসজিদ মন্দির গীর্জা নয় রে, আল্লা তোমার মন,
ইসফাক কুরেশির আল্লা থাকেন কলবে গোপন।
দেখবে খোদা বসত করে,
মনের ঘরে, মনের বা'রে,
অন্তরে দেখবে আল্লার রঙ্গিলা ভুবন।
আল্লা, আল্লা, ডাকলে জাগে,
ভাঙ্গা হৃদয়ও হয় নূরধন।
আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
আ রে আল্লা, আল্লা জিকির কর সবাই সারাক্ষণ।
মসজিদ মন্দির গীর্জা নয় রে, আল্লা তোমার মন,
ইসফাক কুরেশির আল্লা থাকেন কলবে গোপন।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন