একশত ষেষট্টিঃ
আমার জীবন দিলা, যৌবন দিলা, আল্লা তোমার লীলা
এই জীবন দিলা, যৌবন দিলা,
শোকরিয়া বিধি, তোমার লীলাখেলা,
তুমি ভাঙ্গো-গড়ো, বাঁচাও-মারো,
তোমার দানে নাই রে অবহেলা॥
আপন আপন কক্ষে ঘুরে চন্দ্র সুর্য তারা,
বহে কাল, চলে ভূবন, যায় রে জীবনধারা,
খেলার
মাঠে খেলাড়ু মানুষ, খেলায় আত্মহারা॥
বাল্য কৌশর যৌবন পালায়, জরা অন্তিম বেলা,
শূন্যের মাঝে নশ্বর জীবন করে যায় তাঁর খেলা,
পৃথিবীর রঙ্গমঞ্চে রে মানুষ,
নায়ক নায়িকা, তোমরা সারাবেলা॥
আজব খেলা,
খেলো রে বিধি,
আমারে এক আদমসুরত পুতুল বানাইলা,
এই অবুঝ পুতুল, জীবনের মানে, খুঁজে না পাইলা,
ইসফাক কুরেশী মারেফতের বেদ না বুঝিলা,
নাট্যমঞ্চে চলছে এখন শেষ নাটকের পালা॥
রচনাকালঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গানের বইঃ লালগোলাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন