কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত চৌষট্টিঃ
খোদা তোমার দয়ার সীমা নাই
আল্লা তোমার দানের সীমা নাই,
চাইতে না চাইতে তুমি বৃষ্টি দাও ঝরাই।
এত বড় দরাজদিল দুনিয়ায় কেহ নাই।
বিদ্যাবুদ্ধি ধনজন দাও তুমি ঢেলে ঢেলে,
রাশি রাশি নিয়ামত নামে পদতলে।
বুকের ভিতর জ্বেলে দাও বিরল শিখা,
হাজার রতন গড়াগড়ি করে তোমারই দেখা।
ধনী ঘরের এলিট বান্দা তোমার দয়া পায়,
দশজনারে যা না দিলে তাঁকে তুমি দিলে দান করায়।
তোমার হাতের ছায়ায় ভরে যায় অভাবের ঘর,
একফোঁটা করুণাতে খোলে যায় অন্তর।
আল্লা তোমার দানের সীমা নাই, সীমা নাই,
চাইতে না চাইতে তুমি বৃষ্টি দাও ঝরাই।
এত বড় দরাজদিল দুনিয়ায় কেহ নাই।
আল্লা তোমার দানের সীমা নাই, সীমা নাই,
চাইতে না চাইতে তুমি বৃষ্টি দাও ঝরাই।
এত বড় দরাজদিল দুনিয়ায় কেহ নাই।
দানে দানে ধন্য আমি, দয়াল তোমায় স্মরি,
তোমার তাসবি গেয়ে গেয়ে আনন্দে মন ভরি।
দুনিয়ার মত পরকালে তোমার মায়া চাই,
ইসফাক কুরেশী চরণে তোমার ঠাঁই চাই,
তুমি দয়ার সাগর আল্লাহ ভয় তাঁর নাই।
রাতের অন্ধকারেও তোমার আলো পথ দেখায়।
যা চেয়েছি তার চেয়ে বেশি,
যা চাইনি তার চেয়েও নিকট তুমি।
ভাঙ্গামনে ভরে দিলে আশার নাম,
শূণ্যহাত ভরলে তুমি সমস্তটাই।
আল্লা তোমার দানের সীমা নাই, সীমা নাই,
চাইতে না চাইতে তুমি বৃষ্টি দাও ঝরাই।
এত বড় দরাজদিল দুনিয়ায় কেহ নাই।
আল্লা তোমার দানের সীমা নাই,
চাইতে না চাইতে তুমি বৃষ্টি দাও ঝরাই।
এত বড় দরাজদিল দুনিয়ায় কেহ নাই।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন