শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ওমন তুমি রাখলায় না খবর

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একশত পয়ষট্টিঃ
ও মন তুমি রাখো না খবর
 
বেখেয়াল মনটা মাতাল, না আছে খবর,
আস্তাচলে সূর্য ডুবে, কান্দে তাসের ঘর।

দুনিয়া দুনিয়া করে গেলো সোনালি সময়,
হেলায় ফেলায় সারাজীবন নষ্ট অপচয়,
নিদমহলে ঘুমে আছে মানুষের অন্তর।
আস্তাচলে সূর্য ডুবে, কান্দে তাসের ঘর।

ধনের মায়া, জনের মায়া, মায়ার সরোবর,
স্ত্রী-পুত্র-কন্যার মায়া, মিঠা মায়ার ঘর।
বেখেয়াল মনটা মাতাল, না আছে খবর,
আস্তাচলে সূর্য ডুবে, কান্দে তাসের ঘর।

মিঠেনা মিঠেনা স্বাদ, মানুষ ব্যস্ত জীবন ভর,
আদালতের সমন জারী, জানেনা তার উপর।
বেখেয়াল মনটা মাতাল, না আছে খবর,
আস্তাচলে সূর্য ডুবে, কান্দে তাসের ঘর।

ইশফাক কুরেশির অবুঝ মন রাখে না খবর,
আজরাইল ফেরেশতা পাশে, রণে ভয়ংকর,
গ্রেফতার করে নিয়ে যাবে, দিবেনা প্রহর।
বেখেয়াল মনটা মাতাল, না আছে খবর,
আস্তাচলে সূর্য ডুবে, কান্দে তাসের ঘর।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন